ভাবনার পান্ডূলিপি | ০০

অনেক দিন ধরে ভাবছি আব্বাকে নিয়ে আমার স্মৃতিতে জমে থাকা ব্যপারগুলো নিয়ে একটা ব্লগ লেখবো। লেখবো লেখবো করে লেখা হয়নি এতোদিন। যদিও জানি এমনি করে একদিন স্মৃতির পাাতা থেকে সে সকল কথাগুলো হারিয়ে যাবে চিরতরে। স্মৃতিরা বরাবর এমই হয়। স্মৃতির পাতাগুুলো শুরুতে যতটা সতেজ ঠিক ততটাই ধুসর আর ঝুরঝুরে হয়ে পড়ে সময়ের ব্যবধানে। এইতো গত বছরও স্মৃতিতে ভর করে আব্বাকে নিয়ে পুর্বের কত ঘটনা রোমন্থন করেছি আথচ আজ অনেক কিছুই আর চাইতেও মনে করতে পারছি না।

আজ হঠাৎ আমার শ্রদ্ধেয় বড় ভাই (আলমগীর কবীর) তার একটি লেখায় আব্বাকে নিয়ে আমাদের ভাবনাগুলো লিপিবদ্ধ করা বা একে অপরের কাছে শেয়ার করার একটি ব্যপার পারলেন। লেখাটি দেখে যারপরনাই আমি খুব খুশি হয়েছি। মনে হয়েছে লেখাটার উপযুক্ত সময় হয়েছে এখন।
তাই,লেখা শুরু করলাম। ভাবছি শুরু থেকেই শুরু করবো ইনশাল্লাহ।

পরবর্তী অংশ-
ভাবনার পান্ডূলিপি | ০১


@templatesyard