হ্যা মনে পড়ে।আব্বাকে মনে পড়ে।জানি আমার মত সকলেরই মনে পড়ে।আজ ভোরে ঘুম থেকে উঠে খুব মনে পড়ছিল কেন জানিনা আব্বার কথা আব্বার অনেক কথা অনেক স্মৃতি। আমাদের ছেড়ে আল্লাহর সান্নিধ্যে চলে গেছেন তিনি সবাইকে যেমন যেতে হবে।প্রায় দেড় বছর হয়ে গেল।আর কোনদিন তাকে কাছে পাবনা জানি।বুকটা যেন মরু হাহাকার। অনেক স্মৃতি মনে পড়ে আব্বার।দঃখ কষ্ট আর সুখের ছোঁয়ায় কেটেছে তার জীবন।জীবনে শুধুই হেরেছেন বারবার কিন্তু হারেননি তিনি কখনো মিথ্যার সাথে।আপোষ করেননি কখনো অন্যায়ের সাথে।আজ জীবন চলার পথে তার সেই স্মৃতিময় জীবনের বিভিন্ন কথাগুলো ভেসে উঠে বিক্ষিপ্তভাবে জানি আমার মত আর সকলের মনেও।
তার অনেক কথাই হয়তো আমাদের অনেকের অজানা যা সকলের জানা প্রয়োজন তাকে জানতে গেলে তাকে চিনতে হলে।তাই আমি চিন্তা করেছি আব্বার কর্মময় জীবনের বিভিন্ন দিক এবং ঘটনা আমাদের পক্ষে যতটুকু মনেকরা কিংবা সংগ্রহ করা সম্ভব তা আমরা সঠিকভাবে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ এই পেজ " আন্জুমান ফ্যামিলিতে" ধারাবাহিকভাবে "আব্বাকে মনে পড়ে" শিরনামে।এ বিষয়ে সকলের মতামত ও পরামর্শ চাই।
ফিচার
