আব্বার দীর্ঘশ্বাস ও তিল সমাচার

আব্বাকে মনে পড়ে-১ মু,আলমগীর কবীর
আব্বাকে মনে পড়ে । গোছল করতে গেলে কিংবা কপড় খুলে আয়নার সামনে দাড়ালে খোলা বুকের ডান পাশের তিলটা যখন চোখে পড়ে তখনই আব্বাকে মনে পড়ে। আব্বা যেন বলছে "তোরও আমার মত বুকের ডান পার্শ্বে তিলরে,তোর জীবনটাও আমার মত কষ্টে যাবেরে"। বলেই একটা দীর্ঘশ্বাস ফেলেছিলেন আব্বা।
সেই ১৯৯০-৯১ এর দিকে হবে হয়তো।তখন আমরা গ্রামের বাড়ীতে। এক দুপুরে খোলা গায়ে আব্বার পাশে শুয়ে আছি। আব্বা আমার বুকে হাত বুলাচ্ছিলেন।কাথা বলছিলাম নানান বিষয় নিয়ে। আব্বার গায়ের হালকা ঝাঁঝালো গন্ধটা আমার খুব ভালো লাগতো। সত্যি বলতে কি আব্বার গায়ের সাথে গা লাগিয়ে শোয়ার অনুভুতিটাই ছিল আলাদা।পচিশে এসেও যেন ছোট্ট শিশুটির মত লাগতো নিজেকে। তাই সুযোগ পেলেই আব্বার বগলে মাথা রেখেই শুতাম। সেদিনও শুয়ে ছিলাম। হঠাৎ মাথা উচিয়ে আব্বা বললেন "কি রে তোরও দেখছি আমার মত বুকের ডান পাশে একটা তিল আছে। বুকের ডান পাশে যাদের তিল থাকে তাদের জীবন কষ্টের হয়রে।"
জানিনা কথাটা কতটুকু সত্যি। জীবন চলার পথে আজ বারবার মনে পড়ে আব্বা কি আসলই কষ্টে ছিলেন। কি কষ্ট ছিল তার মনে? তবে যতটুকু দেখেছি সততার সাথে চাকরী করার কারনে অভাব অনটনে কেটেছে আব্বার জীবন। চাকরী জীবনে কতটুকু সৎ তিনি ছিলেন সে সম্পর্কে অন্য আরেকদিন না হয় বলবো।দেশের একজন ঊচ্চ পদস্থ কর্মকরতা হয়েও অতি সাধারন জীবন যাপন করেছেনতিনি। এজন্যে তিনি কখনো দুঃখ করেননি। তবে কষ্ট করেছেন সৎ পথে থাকার জন্য।অবশ্য তিনি কষ্ট পেয়েছেন মানুষের কিছু ব্যাবহারও। যাদেরকে তিনি খুব বেশী আপন ভেবে কাছে টেনে নিয়েছেন তারা যখন বিশ্বাস ঘাতকতা করেছে তখনও তিনি কষ্ট পেতেন।
আজ আব্বা নেই। চলে গেছেন আল্লাহর সান্নিধ্যে। কোন কারনে মনে একটু কষ্ট পেলেই মনে পড়ে আব্বার সেই কথাটি- "যাদের বুকের ডান পাশে তিল থাকে তাদের জীবন কষ্টের হয়রে।"
হে আল্লাহ তুমি আব্বার দুনিয়ার কষ্টগুলোর বিনিময়ে আখেরাতে তার সুখের ব্যাবস্থা করে দিও।
আমিন


@templatesyard